২০১১ এর একেবারে
প্রথম এ ফেব্রুয়ারি মাস এর কয় তারিখ ঠিক মনে নাই (মনে করতে চাই ও না) রাত ১০টার
দিকে রাতের খাবার শেষ করে বসে আছি হঠাৎ আম্মু চিৎকার দিয়ে উঠসে! কি হইসে যেয়ে দেখি
আম্মু বেসিন এর সামনে দাঁড়াইয়া নাক মুখ দিয়ে অনবরত রক্ত পরতেসে। কোনকিছু তেই থামে
না। আব্বু ও সেইদিন বাসায় নাই। আমি দেখে নাই!! আমার পুরো গেঞ্জি রক্তে লাল হয়ে
গেসে। কোন মতই কিছু না হয় না। তারাতারি নিয়ে গেলাম পাশের আলহেলাল এ। নিয়া সেম কেও
কিছু করতে পারে না। আইসিইউ তে নেওয়ার পর ডক আইসা তুলার পর তুলা দিয়া ট্রাই করে
কিছু হয় না। হেভি সিডাটিভ দিয়া ও কিছু হয় না। এর পর ডক একজন আইসা কি ইঞ্জেক্সন
দিলো এর পর একটু কমা শুরু করসে কিন্তু বন্ধ হয় না। সেই ৩ ঘণ্টা মনে হয় জীবন এর
সবচেয়ে বড় ৩ ঘণ্টা আর সেই রাত জীবন এর সবচেয়ে বড় রাত গেসে। আব্বু শুনে রউনা দিসে
বোন কান্নাকাটি করতেসে আর আইসিইউ তে কেও রে থাকতে দিবে না। আমার সাথে চিল্লায় যে
বাহির এ যেতে। কেমন করে তাকাইসি জানি না কিন্তু এর পর আর নার্স কিছু বলতে পারে
নাই। সারারাত এর পর আম্মুর পাশে দাড়িয়ে থাকা ২টার দিকে আম্মু একটু ঘুম ঘুম করে
শুয়ে আছে। কেও নাই আশে পাশে আমি জানি না কি হইসে আমি আম্মুর পেটের উপর হাত দিয়ে
দাড়িয়ে আছি এইটা কনফার্ম করার জন্য যে না আম্মু নিয়মিত শ্বাস নিচ্ছে। সারারাত
দাড়িয়ে দাড়িয়ে শুধু দেখলাম যে নাহ ঝড় শেষ এ একটু শান্তি হয়ে জাচ্ছে সব!
সকালে বের হলাম। ডক বললো যে ব্রেইন স্ট্রোক করসিলো
আম্মু তাই এই অবস্থা হইসিলো! সেই রাত এর ভয়! দুনিয়ার সব চেয়ে প্রিয় মানুষ টার জন্য
ভয়। যেই মানুষটা আমি যতই খারাপ হই না কেন সবার কাছ থেকে আগলে রাখার ব্যাপার গুলা।
শুধু মাত্র আমার জন্য জীবনের সবচেয়ে বড় সেক্রিফাইস করা মানুষটা। কিছুই করতে পারি
নি তার জন্য এখন অও। কিচ্ছু না। এক গাদা কষ্ট প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি স্বার্থপর এর
পর। এত প্রচণ্ড ভয় পেলাম। যে এই মানুষটা না থাকলে কে আগলে রাখবে সবার থেকে। কে
শুধু আম্মু বলে ডাকলে বুঝে যাবে যে ক্ষুধা লাগসে। কে আবার বকা দিবে। কে আবার রাগ
করবে! উনি না থাকলে কি হবে। এই প্রচণ্ড ভয় এমন ভাবেই ঘ্রাস করে আছে এখন ও এর পর
থেকে এমনকি আম্মুর সাথেও আমি কোন হসপিটাল এ যেতে পারি না। এখন অও পারি না। কয়দিন
আগেও না পারতে যাবার পর অও ১০ মিনিট অও ভিতরে থাকতে পারি নি। প্রচণ্ড ভয় হয়।
একটা মানুষই তো
আছে। শুধু দেখলেই বুঝতে পারে চাইছে এই পাগলটা।
সবচেয়ে কমন ডায়ালগঃ
পাগল তো নিজের টাও বুঝে! কি এমন এক পাগল বানাইলাম যে নিজের টাও বুঝে না।
নিজের টা নিজে
বুঝলে তুমি হয়তো বুঝতে চাইতে না মা! তাই বুঝি না। J J