Wednesday, May 7, 2014

মধ্য রাতের ঝড়! হোক সেটা প্রকৃতির বা একাকী মনের! 


প্রচণ্ড ভয়ঙ্কর হয়! নিষ্ঠুর আক্রোশে তছনছ করে দিতে চায় আশেপাশের সব কিছু! মুহুর্মুহু বজ্রপাত আর দমকা হাওয়ায় চোখ রাঙিয়ে বলে, চাইলে আমিও পারি সব কিছু এক লহমায় উড়িয়ে নিয়ে যেতে! পারি আমি ঝলসে দিতে নিজের উন্মত্ত ক্রোধে!
 


কানফাটা তীব্র আর্তনাদে মনে করিয়ে দিতে চায় নিজের সব ব্যাথা! আহত সিংহের মতো গর্জন করে জানিয়ে দিতে চায় বেঁচে আছি কিছু ক্ষত নিয়ে, প্রচণ্ড আক্রোশ নিয়ে। প্রচণ্ড! প্রচণ্ড!! প্রচণ্ড!!!


দমকা বাতাসে কান পেতে রাখলে শুনতে পারবে এক বোবা আর্তচিৎকার! অনেক না বলা ব্যাথা! অনেক স্বপ্নের অপমৃত্যুর হাহাকার! অনেক ছোট্ট কিছু পাবার
 না পাওয়া কষ্ট! বোবা কান্নায় গুমরে গুমরে নষ্ট হওয়া কোন এক ব্যর্থ অপমৃত্যুর হাহাকার! 


এরপরই আবার কষ্টগুলো হয়তো নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে বৃষ্টির পানির মধ্যে দিয়ে ঝরে পড়তে চায়! সব নিঃশেষ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ধুয়ে মুছে ফেলার মিথ্যা প্রচেষ্টায় বারংবার চেষ্টায় সব শেষ করে দিতে চায়! নিজের সবকিছুর শেষ দেখতে চায়। ( অপরিসমাপ্ত )

No comments:

Post a Comment